Description
রাফিন টের পেল-ঝট করে কেউ একজন সরে গেল পেছন থেকে। কোনো শব্দ হলো না, কিন্তু বোঝা গেল ব্যাপারটা। ছায়ার মতো। কালো আর ধূসরের মাঝামাঝি, অনেকটা ছাই রংয়ের। আড়চোখে এটুকু দেখেই তার মনে হলো-ঘটনাটা অস্বাভাবিক! এবং সে এটাও ভেবে নিল-সম্ভবত নতুন কোনো ঝামেলায় পড়তে যাচ্ছে তারা।
না, কেবল ঝামেলা না; নতুন বিপদেও পড়েছে পাঁচ গোয়েন্দা। বিশাল নদীর মাঝখানে বিশাল একটা জাহাজ-সেই জাহাজে কীসের বিপদ তাদের?
এই বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়ো, দেখবে-তুমি নিজেও পাঁচ গোয়েন্দার একজন হয়ে গেছো! কিছুতেই তুমি আর ছেড়ে আসতে পারছো না ওদের। টানটান উত্তেজনায় তুমিও এগুতে থাকবে শেষপর্যন্ত।
তারপর?
তারপর অবিশ্বাস্য এক চমক!

Reviews
There are no reviews yet.