Description
এই কাহিনীর নায়ক আমেরিকায় বসবাসরত বাঙালি খুঁদে গোয়েন্দা নাভেদ রেজা চৌধুরীকে নিয়ে। গল্প গড়ে উঠেছে দুই ভয়ঙ্কর সাইকো কিলারকে ঘিরে। একজন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কলেজ ক্যাম্পাস থেকে সুন্দরী, বুদ্ধিমতী মেয়েদেরকে অপহরণ করছে। অপরজন লস এঞ্জেলসে বর্ণনাতীত নৃশংস খুন করে সৃষ্টি করেছে আতঙ্ক। তবে গা হিম করা খবর হলো দুই প্রতিভাবান এবং কৌশলী খুনী পরস্পরের সঙ্গে যোগাযোগ করছে, একে অন্যকে সহায়তা করছে এবং মেতে উঠেছে ভয়ঙ্কর প্রতিযোগিতায়। নাভেদ রেজার ভাইঝি যুথীকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয় তখন এ্ই তুখোড় গোয়েন্দাটি নেমে পড়ে রুদ্ধশ্বাস অ্যাকশনে!
প্রিয় পাঠক, রোলার কোস্টারে রাইড করার মানসিকতা নিয়ে এ বইটি পড়তে শুরু করুন। এর পরতে পরতে লুকিয়ে আছে চরম উত্তেজনা, ভয় এবং টেনশন।

Reviews
There are no reviews yet.