Description
আপনি যদি দৈনিক মাত্র ১ ঘণ্টা জেগে থাকতেন তবে কি করতেন? হ্যাঁ এই সিরিজের হেনরি বিনস এক অদ্ভুত এক রোগে আক্রান্ত। দিনে মাত্র ১ ঘন্টা জেগে থাকে, বাকি ২৩ ঘন্টা ঘুমিয়ে কাটায়। এভাবেই চলছিল তার জীবন। খোলামেলা হাসিখুশি জীবন। এক রাতে হঠাৎ পাল্টে গেল সবকিছু। পাশের বাড়ি থেকে ভেসে এলো এক মহিলার আর্তচিৎকার । সে সময় দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে সম্ভাব্য খুনী। সে খুনী সাধারণ কেউ নন, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট! দিনে মাত্র এক ঘন্টা জেগে থাকা হেনরি বিনস খুঁজে বের করতে চাইলো এই রহস্য । আদৌ কি সম্ভব এই রহস্য উন্মোচন করা?
এই এক ঘণ্টার মধ্যে তার জীবনের নানা রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা ঘটে। প্রথম বইয়ে সে রাতের অন্ধকারে পাশের বাড়ি থেকে এক মহিলার আর্তচিৎকার শুনতে পায় এবং সম্ভাব্য আততায়ী হিসেবে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টকে দেখতে পায়। এরপর থেকেই শুরু হয় টানটান উত্তেজনার রহস্য।
- ৩:০০ এ.এম
- ৩:১০ এএম
- ৩:২১ এএম
- ৩:৩৪ এএম
- ৩:৪৬ এএম

Reviews
There are no reviews yet.