Description
সাবরিনা কখনো ভাবেনি, মানুষের মনের কথা সত্যিই পড়া সম্ভব। কিন্তু একদিন সে আবিষ্কার করে, অন্য মানুষের চিন্তা, স্মৃতি ও অনুভূতির এমন এক স্তরে সে প্রবেশ করতে পারে, যেখানে কোনো মানুষেরই প্রবেশাধিকার থাকার কথা নয়। প্রথমে বিস্ময়, তারপর ভয়, আর ধীরে ধীরে এই অস্বাভাবিক ক্ষমতাই বদলে দিতে থাকে তার পরিচিত পৃথিবী।
সাবরিনার এই ক্ষমতা নজরে আসে নিউরোবিজ্ঞানী মেসনের। শুরু হয় মানুষের মস্তিষ্ক ও চেতনাকে ঘিরে এক অভূতপূর্ব গবেষণা, PROJECT MONORAIS. কিন্তু গবেষণা যত এগোয়, ততই স্পষ্ট হতে থাকে, মন পড়ার সম্ভাবনার চেয়েও ভয়ংকর কিছু অপেক্ষা করছে সামনে। মানুষের চিন্তা যদি পড়া যায়, তবে কি তা বদলেও দেওয়া সম্ভব? স্মৃতি মুছে দেওয়া কিংবা নতুন স্মৃতি তৈরি করা? আর মানুষের সবচেয়ে গোপন জগতে প্রবেশের এই ক্ষমতাকে যদি প্রযুক্তিতে রূপ দিয়ে বাজারজাত করার চেষ্টা হয়, তবে তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে?
MONORAIS-এর সঙ্গে একে একে জড়িয়ে পড়ে ECHORETE ও রহস্যময় APORRHETA. ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাস, বাণিজ্যিক স্বার্থ, বিজ্ঞান ও নৈতিকতার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে ওঠে। একসময় সাবরিনাকে দাঁড়াতে হয় এমন এক সিদ্ধান্তের সামনে, যেখানে একটি জীবন বাঁচানো এবং আরেকটি মানুষের মনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা, দুটো একসঙ্গে সম্ভব নয়।
‘দি মাইন্ড রিডার’ মানুষের মন, স্মৃতি, ভালোবাসা, স্বাধীন ইচ্ছা এবং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে এক মনস্তাত্ত্বিক বিজ্ঞান কল্পকাহিনি।

Reviews
There are no reviews yet.