Sale!

গোয়েন্দা গালিব সিরিজ : গোল্ডেন ঈগল রহস্য (পর্ব ০২)

প্রকাশনী :

Original price was: 270.00৳ .Current price is: 189.00৳ .

বাংলাদেশের খুদে শার্লক হোমস গোয়েন্দা গালিব আসছে ২০২৭ এর বইমেলায় প্রিয়মুখ প্রকাশনী থেকে। সারাবছর সে আপনাদের সঙ্গে থাকবে। অর্থাৎ প্রতিমাসেই গালিবের গোয়েন্দাগিরি নিয়ে চমকপ্রদ একটি করে বই পাবেন।

  • প্রি অর্ডার চলবে ১ জানুয়ারি ২০২৭ পযর্ন্ত
Bangla
১ম সংস্করণ
96

Description

বাংলাদেশের খুদে শার্লক হোমস গোয়েন্দা গালিব আসছে ২০২৭ এর বইমেলায় প্রিয়মুখ প্রকাশনী থেকে। সারাবছর সে আপনাদের সঙ্গে থাকবে। অর্থাৎ প্রতিমাসেই গালিবের গোয়েন্দাগিরি নিয়ে চমকপ্রদ একটি করে বই পাবেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তবে বইমেলায় গালিবের দুটি বই প্রকাশিত হবে। মেলার শুরুর দিনে সিরিজের প্রথম বইটি এবং মেলার ১৫ দিন পরে সিরিজের দ্বিতীয় বইটি। গোয়েন্দা গালিবের সঙ্গে এখনো যাদের পরিচয় হয় নি আসুন পরিচয় করিয়ে দিই এই আশ্চর্য বালকের সাথে!
গালিবের বয়স ১২। থাকে কক্সবাজারে, বাবা- মায়ের সঙ্গে। ওখানকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সেভেন্থ গ্রেডের ছাত্র সে। পড়াশোনার দিকে গোয়েন্দাগিরির মত নজর থাকলে ক্লাসে নির্ঘাত ফার্স্ট- সেকেন্ড হত গালিব। তবে প্রচুর বই পড়ে সে। পৃথিবীর হেন কোন বিষয় নেই যা সে জানে না। বন্ধুরা তাকে ভালবেসে নাম দিয়েছে চলন্ত বিশ্বকোষ। গালিবের বাবা কক্সবাজার মডেল থানার ওসি। যেসব দুর্বোধ্য কেস সমাধানে তিনি হিমশিম খেয়ে যান, গালিব বাড়িতে , ডাইনিং টেবিলে বসে নাস্তা খেতে খেতে দুই মিনিটে সেইসব রহস্যের সমাধান করে ফেলে। তবে বেশিরভাগ রহস্য তার জন্য অপেক্ষা করে বাড়ির বাইরে। এবং তখন অনেক সময় তাকে মুখোমুখি হতে হয় কক্সবাজারের ত্রাস কিশোর গ্যাং প্রধান মুরগিছিলা ফতেউল্লাহ ওরফে ফতের যে কিনা গালিবকে টার্গেট করে রেখেছে এবং সুযোগ পেলেই তাকে অপদস্থের চেষ্টা করে। মারামারিতে পটু নয় গালিব তবে তার রক্ষাকর্ত্রী হিসেবে উদয় হয় সুন্দরী শিলা আপু। শিলা ক্লাস টেনের ছাত্রি, গালিবের পড়শি এবং মার্শাল আর্টে ব্লাকবেল্ট। সে জানে না গালিব , যাকে সে আদর করে গুল্লু বলে ডাকে, তার উপর ক্রাশ খেয়ে আছে! গালিবের অনেক রোমাঞ্চকর অভিযানে শিলা সঙ্গী হয়। আপনাদেরকেও গালিব আমন্ত্রণ জানাচ্ছে তার দারুণ সব গোয়েন্দাগিরিতে সঙ্গী হবার জন্য। কারণ প্রতিটি গোয়েন্দাগিরির শেষে যে টুইস্টটা থাকবে তাতে আপনারা অংশগ্রহণ না করে পারবেন না! এই অসম্ভব তীক্ষ্ণধী ছেলেটিকে আপনাদের ভাল লাগবেই!

Additional information

বইয়ের ধরন

হার্ড কভার, ই বুক

Reviews

There are no reviews yet.

Be the first to review “গোয়েন্দা গালিব সিরিজ : গোল্ডেন ঈগল রহস্য (পর্ব ০২)”

Your email address will not be published. Required fields are marked *

একই টাইপের বই

30%

অদৃশ্য ক্ষতের ইতিকথা

Original price was: 300.00৳ .Current price is: 210.00৳ .

53%

শয়তান (পকেট বই)

Original price was: 300.00৳ .Current price is: 140.00৳ .

40%

তুবা

Original price was: 499.00৳ .Current price is: 300.00৳ .