Description
মানবসভ্যতার অস্তিত্ব, প্রকৃতির ভারসাম্য এবং জীবনের ধারাবাহিকতার সঙ্গে পানির সম্পর্ক অবিচ্ছেদ্য। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পানি সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন, যেখানে পানিকে শুধু জীবনধারণের উপকরণ হিসেবেই নয়, বরং সৃষ্টির রহস্য, পরিবেশের ভারসাম্য, কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আল্লাহর অসীম কুদরতের নিদর্শন হিসেবে উপস্থাপন করা হয়েছে। কুরআনের ভাষায়—
“আমি পানি থেকে সব জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি।” এই একটি আয়াতই পানির গুরুত্ব ও মহিমাকে গভীরভাবে উপলব্ধি করিয়ে দেয়।
বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, নদী-খাল বিলুপ্তি, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং নিরাপদ পানির সংকট মানবজাতির জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অথচ ইসলাম বহু আগেই পানির সুষম ব্যবহার, অপচয় রোধ, প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার শিক্ষা দিয়েছে। পবিত্র কুরআনের আয়াতসমূহে পানি, বৃষ্টি, নদী, সাগর, ঝর্ণা, উদ্ভিদ ও প্রাণজগতের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা আধুনিক পরিবেশবিজ্ঞান ও প্রকৃতিবিদ্যার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।
এই গ্রন্থে কুরআনের আলোকে পানির বহুমাত্রিক তাৎপর্য তুলে ধরার একটি বিনম্র প্রয়াস করা হয়েছে। এখানে পানির ধর্মীয়, বৈজ্ঞানিক, পরিবেশগত ও মানবিক গুরুত্ব বিশ্লেষণের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণে ইসলামের দৃষ্টিভঙ্গি উপস্থাপন এবং গ্রন্থটিতে কুরআনের আয়াতের হুবহু বাংলা অনুবাদ উল্লেখ করা হয়েছে। পরিবেশ-প্রকৃতির বাস্তবতা এবং সমকালীন সংকটের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে, যাতে পাঠক কুরআনের পরিবেশবান্ধব চেতনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।

Reviews
There are no reviews yet.